শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আত্-তামরীণ মাদ্রাসা, অতিথিদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন

আকাশবার্তা ডেস্ক :

আত্-তামরীণ ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান বর্জন করেছেন আমন্ত্রিত অতিথিরা। ২৬ মার্চ সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উত্তরণ ইউনিটি ভবনের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল অনুষ্ঠান স্বাধীনতা দিবসের হলেও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু সম্পর্কে কোনো কথাই আলোচনায় স্থান পায়নি। বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণের উৎসবে হারিয়ে যায় স্বাধীনতার মূলমন্ত্র এবং বঙ্গবন্ধুর নাম।

প্রতিষ্ঠানটির মালিক ও ফাউন্ডার সদস্য ছাড়া উল্লেখযোগ্য আর কাউকে দেখা যায়নি অনুষ্ঠানে। চন্দ্রগঞ্জ থানার পক্ষ থেকে এসআই সাইফুজ্জামান শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা বক্তব্য দেন। এ সময় অনুষ্ঠানের আয়োজকরা সবাই পুলিশের এই অফিসারের বক্তব্যের ছবি তুলতে ব্যস্ত দেখা যায়। কারণ তিনি ছাড়া ওই অনুষ্ঠানে উল্লেখযোগ্য আর কাউকে দেখা যায়নি। তবে পুলিশের এই অফিসার বক্তব্য দিয়েই অনুষ্ঠান ত্যাগ করেন।

এছাড়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অধ্যক্ষ, ফাইন্যান্স ডিরেক্টর কাউকেই তাদের বক্তৃতায় মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্পর্কে কোনো বক্তব্য দিতে শোনা যায়নি।

অনুষ্ঠানের আমন্ত্রিত প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল বলেন, জামায়াতি আদর্শে বিশ্বাসী কিছু লোক একত্রিত হয়ে আত্-তামরীণ স্কুল এন্ড মাদ্রাসা এবং উত্তরণ ইউনিটিসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেছে। এসব ব্যক্তিদের অনুষ্ঠানে গেলে নিজেরা আরো বিতর্কিত হতে হয়। তাই তিনি ওই অনুষ্ঠানে যাননি। তিনি বলেন, তাদের পাঠ্যসূচিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কে শিশুদের কোনো শিক্ষা দেওয়া হয়না। শুধু প্রতিষ্ঠান রক্ষা করার জন্য এবং সরকারের রোষানল থেকে নিজেদের রক্ষা করার জন্য জাতীয় দিবসগুলো পালনের আয়োজন করে তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মদ বলেন, রাজাকারের দোসর এসব ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন নামে ব্যবসা চালু করেছে। তাদের দাওয়াতে গেলে আরো নিজেদের অখ্যাতি। তিনি বলেন, ২০১৩ সালে জামায়াতিদের অগ্নি সন্ত্রাসে আমাদের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ তারা দিব্যি বুক পুলিয়ে এখন ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এর জন্য তিনি কতিপয় আওয়ামীলীগের লোকজনকে দায়ী করেন।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করে বলেন, জামায়াতি ধ্যান ধারণায় প্রতিষ্ঠিত এসব ব্যক্তিরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করাও হাস্যকর এবং মুক্তিযোদ্ধাদের অপমাণ করার শামিল।

এ দিকে খেলার অনুষ্ঠানের নামে শিক্ষার্থীদের অভিভাবদের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা। প্রায় ৭০০ শিক্ষার্থীর কাছ থেকে বাধ্যতা মূলক ২’শ টাকা করে আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, পুরো অনুষ্ঠানে হাজার পঞ্চাশেক টাকা খরচ হবে। বাকী টাকা ঢুকবে মুষ্টিমেয় কয়েকজনের পকেটে।

অপরদিকে উত্তরণ ইউনিটি এবং উত্তরণ হাউজিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন মেয়াদে গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের লভ্যাংসের প্রলোভন দিয়ে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা।

চন্দ্রগঞ্জে হাউজিংয়ের নামে উত্তরণ প্রতিষ্ঠানটি অবৈধ ব্যাকিং কার্যক্রম চালিয়ে আসলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেনা। প্রশাসনের নাকের ডোগায় কোটি কোটি টাকার আমানত হজম করে প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে।

চন্দ্রগঞ্জ থানাধীন দিঘলী ইউপির খাগুড়িয়া গ্রামের আলী আহাম্মদ এর ছেলে ভুক্তভোগি মোহিন উদ্দিন জানিয়েছেন, তার কাছ থেকে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারী তারিখে মাসিক ৫ হাজার টাকা লাভে ২ লাখ টাকা আমানত নেয় উত্তরণ হাউজিং। বার বার প্রতিষ্ঠানটির কর্ণধারদের কাছে ধর্ণা দিলেও টাকা ফেরত দিব দিচ্ছি বলে হয়রানি করা হচ্ছে।

অবৈধ এই হাউজিং কোম্পানীর ৬৫৫৩ নং রিসিটের মাধ্যমে আদায়কৃত আমানতের টাকা ফেরত না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগি মোহিন উদ্দিন। এ ব্যাপারে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১