সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

হাতির মাংস দিয়ে গ্রামে বনভোজন, প্রশাসন চুপ

আন্তর্জাতিক ডেস্ক :

মৃত হাতির মাংস দিয়ে বনভোজন করছে ভারতের মিজোরাম প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামের লোকজন। সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। আর সব দেখেশুনেও হাত গুটিয়ে বসে আছে রাজ্যের বন দপ্তর।

তবে কর্তৃপক্ষ বলছে, তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম ইনসাইড এনই এক খবরে জানায়, সম্প্রতি পশ্চিম মিজোরামের মানিত জেলার কানহমুন জঙ্গলে লক্ষ্মী নামের ৪৭ বছর বয়সী একটি হাতির মৃত্যু হয়। পরে সেই মৃত হাতিটিকে কেটে টুকরো টুকরো করে মাংস সারা গ্রামের মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়। আর সেই মাংস দিয়ে চলে বনভোজন।

বেঙ্গালুরু ভিত্তিক বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের সহপ্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক সুপর্ণা গাঙ্গুলি গত সোমবার এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন। হাতিদের দুরবস্থা নিয়ে ২০১৪ সালে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশনও দাখিল করেছিলেন সুপর্ণা। তার বক্তব্য ছিল, এই হাতিদের মাত্রাতিরিক্ত পরিশ্রমে বাধ্য করা হচ্ছে। যে কারণে তাদের মৃত্যু হচ্ছে।

৪৭ বছর বয়সী হাতি লক্ষ্মীর মৃত্যুও মাত্রাতিরিক্ত পরিশ্রমের কারণে হয়েছে বলে দাবি সুপর্ণার। মিজোরামের ওই গ্রামের বাসিন্দাদের থেকে তিনি এ কথা জানতে পেরেছেন বলে জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031