বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিয়ের আগেই বাবা হলেন অর্জুন!

বিনোদন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার মডেল গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন অর্জুন রামপাল। এই জুটির সম্পর্কের রেশ ধরে এলো পুত্রসন্তান। ১৮ জুলাই মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। 

মেহের জেসিয়ার সঙ্গে দাম্পত্য জীবনে অর্জুনের দুই মেয়ে—মাহিকা (১৭) ও মাইরা (১৪)। হাসপাতালে দুই মেয়েকেও দেখা গেছে। এছাড়া নবজাতককে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন গ্যাব্রিয়েলার মা-বাবা। 

২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় একটি পার্টিতে অর্জুনের সঙ্গে পরিচয় হয় গ্যাব্রিয়েলার। ২০১৪ সালে সোনালি ক্যাবল ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের।

এরপর ২০১৬ সালে উপিরি সিনেমার মাধ্যমে তেলেগু ভাষার সিনেমায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর।উল্লেখ্য, ১৯৯৮ সালে মডেল মেহের জেসিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ২০১৮ সালের ২৮ মে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা জানান তারা। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১