সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘ডেঙ্গু’ ক্ষমতাসীনদের আমদানি : রিজভী

আকাশবার্তা ডেস্ক :

ডেঙ্গু আওয়ামী লীগের আমদানি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, ১৯৯৭ সালে মরণঘাতি ডেঙ্গু জ্বর আমদানি করেছে আওয়ামী লীগ। তখন থেকে এই এডিস মশা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এটার জন্য যে ব্যাপক তৎপরতা দরকার জনস্বাস্থ্য অধিদপ্তরের তা নেই।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ উল্লেখ করে রিজভী বলেন, এটার জন্য পর্যাপ্ত যে প্রতিরোধ, যে অ্যান্টি ড্রাগ দরকার, তার কোনো কিছুই নেই সিটি কর্পোরেশনে।

এই নেতা আরো যোগ করেন, আপনারা সবসময় দেখবেন উন্নয়ন কিংবা পদক্ষেপ এসব ক্ষমতাসীনদের ঠোঁটের মধ্যে আটকে থাকে।

কিন্তু বাস্তবে এর কোনো পদক্ষেপ দেখেনি কেউ। আজ মানুষের কোথাও স্বস্তি নেই। শান্তিতে ঘুমোতে পারছে না মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930