সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

স্কুলে চালু হোক ‘সেক্স এডুকেশন’ : সোনাক্ষী

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। স্কুল পর্যায়েই সেক্স এডুকেশন চালুর পক্ষে মুখ খুললেন তিনি। সম্প্রতি, যৌনতা নিয়ে ট্যাবু কাটাতে স্কুলের ছেলেমেয়েদের এই বিষয়ে সচেতন করা জরুরি বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

সোনাক্ষীর আগামী ছবি ‘খানদানি সাফাখানা’র প্রচারে এসে এই কথা বলেন সোনাক্ষী। নায়িকা বলেন, আমাদের দেশের জনসংখ্যা ১৩০ কোটিরও বেশি। জনসংখ্যার ভারে প্রায় ধুঁকছি আমরা। এই অবস্থায় ফ্যামিলি প্ল্যানিং চালু না হলে ভবিষ্যতে সমস্যা আরও গভীর হবে।

যৌনতা নিয়ে ট্যাবু কাটাতেই তার নতুন ছবি ‘খানদানি সাফাখানা’। মজার ছলে ও বিনোদনের মোড়কে যৌনতা নিয়ে ট্যাবু কাটানোই এই ছবির লক্ষ্য বলে জানিয়েছেন ছবির পরিচালক শিল্পী দাসগুপ্তা।

এই ছবির গল্প এক মহিলাকে ঘিরে যিনি তার কাকার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি সেক্স ক্লিনিক পেয়েছেন।

সোনাক্ষী এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করছেন বরুণ শর্মা, অন্নু কাপুর, নাদিরা বব্বর এবং কুলভূষণ খারবান্দা। আসছে ২ আগস্ট মুক্তি পাবে ‘খানদানি সাফাখানা’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930