সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ক্ষমতায় টিকে থাকতে গোপনে ভারতের সঙ্গে চুক্তি : রিজভী

আকাশবার্তা ডেস্ক :

ক্ষমতায় টিকে থাকতে জনগণকে অন্ধকারে রেখে সরকার গোপনে ভারতের সঙ্গে অজস্র চুক্তি করেই যাচ্ছে।সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেছেন।

রিজভী বলেন, ‘আমরা আগেও বলেছি, ভারতের সঙ্গে প্রতিরক্ষা বা সমঝোতা স্মারক, যা-ই স্বাক্ষর হোক না কেন, তা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে না; বরং তা হবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত। আমাদের দেশের নিরাপত্তা গুম করে দেয়া হবে ভারতের কাছে।’

বিএনপি নেতা বলেন, ‘সরকার সর্বদা জঙ্গিবাদ ইস্যুকে জিইয়ে রেখে নিজেরাই রাজনৈতিক মুনাফা তোলার চেষ্টা করছে। যখনই কোনো জঙ্গিবাদী ঘটনা ঘটে, তখনই প্রধানমন্ত্রী বলে থাকেন, জঙ্গিবাদকে নির্মূল করা হবে। কিন্তু দেশবাসী প্রত্যক্ষ করছে, নির্মূল হওয়া তো দূরে থাক, বরং ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মতো স্পর্শকাতর বিষয়গুলো যখন সামনে আসে তখন জঙ্গিবাদের মতো ভয়ংকর ইস্যুগুলো বায়োস্কোপের মতো জনগণের সামনে নিয়ে আসা হয়।’

রিজভী আহমেদ বলেন, ‘দেশ থেকে যদি সত্যিই জঙ্গিবাদ নির্মূল করতে হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কেবল গণতন্ত্র ও আইনের শাসনের মাধ্যমেই জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য সৃষ্টি হয়। তখন কোনো অপশক্তিই মাথাচাড়া দিতে পারে না।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদ নির্মূল করতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে দানবীয় শক্তির বিরুদ্ধে লড়তে হবে। সরকার কেন জঙ্গিবাদ-উগ্রবাদকে দমনের জন্য কেন বিএনপির ঐক্যের ডাকে সাড়া দিচ্ছে না, তা আজ সবার কাছে সুস্পষ্ট।’

বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব বলেন, ‘গণবিরোধী সরকার ক্ষমতার মসনদে চিরকালীন থাকার অভিপ্রায় নিয়েই বিভ্রান্তি তৈরি করার জন্য উগ্রবাদী জঙ্গিদের গোপনে লালন-পালন করা হচ্ছে বলেই জনগণ মনে করে।’

রিজভী বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের দিন যতই ঘটিয়ে আসছে, শাসকদলের সন্ত্রাসী তৎপরতা ততই বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে হুমকি-ধমকির খবর পাওয়া যাচ্ছে।’

তথ্যসূত্র : আমার সংবাদ/আকাশবার্তাবিডি.কম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930