রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ, অভিযুক্ত ছাত্রনেতা কারাগারে

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের নেতা সুদিপ্ত পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫জুলাই) বিকালে ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এদিন দুপুরে ভিকটিমের বাবা (পুরোহিত) বাদি হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

জানা গেছে, সুদিপ্ত পাল (২৬) লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দা সুদর্শন পালের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক।

থানা পুলিশ জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী ও তার পরিবার শহরের টাউন হল এলাকায় একটি টিনসেড ঘরে ২০১৬ সাল থেকে ভাড়া থাকতেন। ওই ঘরের মালিক সুদর্শন পালের ছেলে সুদিপ্ত পাল। একই সম্প্রদায়ের লোক বলে সুদিপ্ত ও ওই ছাত্রীর মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে ২০১৭ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে শহরের মদিন উল্যাহ হাউজিংয়ের একটি বাসায় বন্ধুর জন্মদিনে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে সুদিপ্ত। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ৫ জুলাই শহরের জোবেদা নামীয় একজনের বাসায় তাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।

একপর্যায়ে এসব অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ওই ছাত্রী। পরে পারিবারিকভাবে কুমিল্লার একটি ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে ঠিক করা হয়। বিষয়টি জানতে পেরে অভিযুক্ত সুদিপ্ত মুঠোফোনে ওই ছেলেকে হুমকি দেয়। একই সঙ্গে ধর্ষণের আপত্তিকর ভিডিও তাকে সরবরাহ করে। এতে বিয়েটি ভেঙ্গে দেয় ছেলের পরিবার। পরে বৃহস্পতিবার (২৫জুলাই) ওই ছাত্রীর বাবা (পুরোহিত) বাদি হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় সুদিপ্ত পালের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, সুদিপ্ত পালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০