সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এতে সভাপতি হয়েছেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক হয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য বদরুল আলম শ্যামল। এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ রয়েছে অনুমোদিত কমিটিতে।

শুক্রবার দুপুরে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।

নতুন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক বদরুল আলম শ্যামল জানিয়েছেন, দায়িত্ব নিয়ে বসে থাকলে হবে না। খুব শীঘ্রই চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জনসাধারণকে নিয়ে একটি সমন্বয় সভা করা হবে। যাতে থানা এলাকার ৯টি ইউনিয়নে আইন-শৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এই জন্য তারা সবার সহযোগিতা কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930