বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

টার্গেট বেশি ছিল না। ছিল মাত্র ১২৬ রান। আর এ লক্ষ্যটা সাইফ হাসানের দারুণ ব্যাটিংয়ে মাত্র ১৬.১ ওভারেই বাংলাদেশ ছুঁয়ে ফেলেছে। কক্সবাজারে ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা দারুণ হলো হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটের বড় জয়ে।

সাইফ-আজমীর আহমেদের ওপেনিং জুটি যেভাবে এগোচ্ছিল, হংকংকে ১০ উইকেটে হারানো মোটেও কঠিন ছিল না। কিন্তু এহসান খানকে ফ্লিক করতে গিয়ে আজমীর (১৫) সিলি মিডঅনে অংশুমান রাথের ক্যাচ হওয়ায় ওপেনিং জুটি ভাঙে ৪৬ রানে। উইকেটে এসেই অধিনায়ক মুমিনুল হক আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন।

কিন্তু বেশি দূর এগোতে পারেননি ‘লোকাল বয়’। এহসানের বলেই ফিরেছেন ১৪ বলে ২১ করে। তবে সাইফ-নাজমুল হোসেনের ব্যাটিং–দৃঢ়তায় বাংলাদেশের ইনিংসে আর ফাটল ধরাতে পারেননি হংকংয়ে বোলাররা। তৃতীয় উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি বাংলাদেশকে পৌঁছে দেয় জয়ের প্রান্তে। ৪৭ বল খেলে সাইফ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৭ রানে।

বাংলাদেশের লক্ষ্যটা ‘মামুলি’ হয়ে যায় মুমিনুল ও নাসির হোসেনের সৌজন্যে। উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন বাবর হায়াত। তবে ৩৭ রানের বেশি করতে পারেননি। মুমিনুলের বলে বোকা বনেই ফেরেন হংকংয়ের সেরা ব্যাটসম্যান।

২৭তম ওভারে বাবর এলবিডব্লু হতেই হংকং পড়ে যায় বিপদে। ২৭ রানে কারা হারায় শেষ ৫ উইকেট। শেষ পর্যন্ত নাসির হোসেন আর অধিনায়ক মুমিনুলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। মুমিনুল ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। নাসিরও পেয়েছেন ৩ উইকেট, তবে ১৮ রান খরচ করে।

বোলিং-ব্যাটিং কোনোটিতেই হংকং দাঁড়াতে পারেনি বাংলাদেশের সামনে। কাল নেপালের বিপক্ষেও নিশ্চয়ই একই চেহারায় বাংলাদেশকে দেখতে চাইবেন সবাই।

সংক্ষিপ্ত স্কোর:
হংকং: ৩৫.১ ওভারে ১২৫ (বাবর ৩৭, নিজাকাত ২৭, এহসান খান ১৭, কার্টার ১৫; মুমিনুল ৩/১১, নাসির ৩/১৮, রাহাতুল ২/২৬, আবুল হাসান ১/২৯)।

বাংলাদেশ: ১৬.১ ওভারে ১২৬/২ (সাইফ ৫৭*, নাজমুল ২৪*, মুমিনুল ২১, আজমীর ১৫; এহসান ২/৪৮, তানভীর ০/১৭)।

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: সাইফ হাসান (বাংলাদেশ)

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০