সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ দুই সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী চন্দ্রগঞ্জের বাঁধের গোড়া এলাকা থেকে একটি একনলা বন্দুক ও ৭৩ পিস ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার দুপুরে র‌্যাবের সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-বেগমগঞ্জের আমানউল্যাহপুর গ্রামের নর বাড়ির নুর মোহাম্মদের পুত্র আব্দুল মান্নান (১৮) ও রামচন্দ্রপুর গ্রামের নতুন তলবসেন বাড়ির নুরুজ্জামানের পুত্র আব্দুল বাতেন (১৮)।

র‌্যাব জানায়, আটককৃত মান্নান ও বাতেন বেগমগঞ্জ থানার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও ইয়াবা ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। তাদের অত্যাচার ও নির্যাতনের ভয়ে ওই এলাকার কেউ মুখ খুলতে সাহস পেতো না। তারা বিভিন্ন সময় প্রকাশ্য অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করতো।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (পুলিশ সুপার) নরেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লক্ষ¥ীপুর ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চন্দ্রগঞ্জ পূর্ববাজারস্থ ব্রীজের গোড়ার দক্ষিণ পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930