সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় চরশাহীর বসুরহাট বাজারে এ মানববন্ধন করা হয়।

এদিকে এ ঘটনার বিচার দাবিতে ও স্থানীয় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ ও তার পরিষদের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান কামাল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক বাবুল আনসারী প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি স্থানীয় ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করে স্থানীয় রিয়াজ বাহিনীর সদস্যরা। এ বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে উঠেছে। রিয়াজ বাহিনী প্রতিনিয়ত চাঁদাবাজি, ডাকাতি, আওয়ামীলীগ নেতা-কর্মীদের মারধরসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এতে বিক্ষুব্ধ হয়ে মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। মানববন্ধনে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহারসহ অভিযুক্ত রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজ ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। তা নাহলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন বক্তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930