রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দেশিয় তৈরী অস্ত্রসহ আনোয়ার হোসেন নিকু (২৬) ও আরিফ হোসেন (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের হতার বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তারা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন নিকু চন্দ্রগঞ্জ ইউপির পাঁচপাড়া গ্রামের তরিক উল্যার ছেলে ও আরিফ হোসেন একই ইউপির শেখপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, এসআই মজিবুর রহমান, এসআই মোনায়েম ও সঙ্গীয় ফোর্স পশ্চিম লতিফপুর গ্রামের হতার বাড়ির সামনে থেকে পুলিশের তালিকাভূক্ত ডাকাত দলের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশিয় তৈরী এলজি, ১টি লোহার ধামা, ৩টি ছোরা, ১টি লোহার ছেনি, ২ রাউন্ড কার্তুজ ও ৪টি কালো মুখোশ উদ্ধার করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আনোয়ার হোসেন নিকু ও আরিফ হোসেনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় আরো কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০