সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

আকাশবার্তা ডেস্ক :

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গরুবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা ছয়টি গরুও মারা যায়।বুধবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ জেলার লাঠিপাড়া গ্রামের খোকন মিয়া, একই গ্রামের সামাউল ও জেলার মহেশপুর সিবানপুর গ্রামের আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে ঝিনাইদহ থেকে গরুবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ব্যবসায়ীরা। ট্রাকটি চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। মারা যায় ট্রাকে থাকা ছয়টি গরু।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ট্রাকটি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930