মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গভীর রাতে জাবির নির্জন স্থানে ঢাবির ১০ শিক্ষার্থী আটক

আকাশবার্তা ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্জন স্থান থেকে গভীর রাতে মাদক সেবনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটকদের মধ্যে ৫ জন তরুণীও রয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মওলানা ভাসানী হল সংলগ্ন ‘সুইজারল্যান্ড’ নামক স্থানের শেষ প্রান্তের নির্জন স্থান থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যরা।

আটক ১০ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ জন ছাত্রী এবং একজন ঢাবির সাবেক শিক্ষার্থী বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান।

এছাড়া আটকদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম মোকারম জড়িত বলে জানান তিনি।

প্রক্টর জানান, ‘রাত একটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তরুণীসহ ১০ জনকে নির্জন স্থানে দেখতে পাই। এ সময় আমরা তাদের কাছে মাদক সেবনের আলামত পাই। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে একজনকে এর আগেও আমরা আটক করেছিলাম। পরে তাদেরকে নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়।’

রাত আড়াইটার দিকে আটকদের পরিবারকে জানিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে নিরাপত্তা শাখা সূত্রে জানা গেছে।

সূত্র : জাগোনিউজ২৪ডটকম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০