বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

একযুগ পর ফিরছেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক :

একযুগেরও বেশি সময় পর ‘নিকম্মা’ সিনেমার মাধ্যমে লাইট-ক্যামেরা-অ্যাকশন দুনিয়ায় ফিরছেন বলিউড অভিনেত্রী শিল্পী শেঠি। সাব্বির খান পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন শিল্পা।

বড় পর্দায় ফেরা প্রসঙ্গে ইন্সটাগ্রামে শিল্পা লিখেছেন, ‘একযুগ পর নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছি। দারুণ অনুভূতি কাজ করছে। এখন প্রস্তুতি নিচ্ছি। মুখিয়ে আছি ‘নিকম্মা’তে কাজ করার জন্য। এতে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন। এতে দারুণ একটি চরিত্রে কাজ করতে যাচ্ছি।’

সিনেমাটিতে নিজের চরিত্র সম্পর্কে খোলাখুলি না বললেও এই ধরনের কাজ তিনি আগে কখনো করেননি বলে জানিয়েছেন। এতে শিল্পা ছাড়াও রয়েছেন অভিমন্যু দাসানি এবং শার্লি সেটিয়া।

 শিল্পা শেঠি

পরিচালক সাব্বির খান বলেন, ‘দর্শক মহলে এখনো শিল্পার বেশ চাহিদা আছে। এছাড়া এ ধরনের একটি ভিন্ন ঘরানার সিনেমার মাধ্যমে শিল্পীও পর্দায় ফিরতে চেয়েছিলেন। সেটিই হচ্ছে। তার ইচ্ছে পূরণ করতে পারাটাও আমাদের বড় একটা পাওয়া।’

সনি পিকচারস ইন্টারন্যাশানাল প্রোডাকশন এবং সাব্বির খান ফিল্মের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘নিকম্মা’। আগামী বছরে সিনেমাটি মুক্তি দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালক সাব্বির খান।

এর আগে ২০০৭ সালে ‘আপনে’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে সবশেষ দেখা গিয়েছিল ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীকে। তারও আগে অভিনয় করেছিলেন ‘লাইফ ইন মেট্রো’ সিনেমায়। তবে মাঝের দীর্ঘ সময়টাতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন শিল্পী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১