মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রধানমন্ত্রীকে ফুটবল কিংবদন্তি পেলের ভিডিও বার্তা

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে ‘আর্থ কাপ’ টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের সহায়তা চেয়ে তিনি ভিডিও বার্তা দেন।

তার ওই ভিডিও বার্তা পৌঁছে দিতে শেখ হাসিনার সাক্ষাৎ চান পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আমিন ভূঁইয়া।

ভিডিও বার্তায় পেলে বলেন, ‘হ্যালো প্রধানমন্ত্রী হাসিনা, আপনার জন্য শুভ কামনা। একসঙ্গে কাজ করার সুযোগ সেটা হবে দারুণ, এই কথাটাই আপনাকে বলতে চাই। আমি মনে করি, এটা সবার জন্যই ভালো হবে। আশা করি, শিগগিরই আপনার দেখা পাব।’

‘পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’ এর অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা জানিয়ে গত ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছিলেন পেলে।

বর্তমানে লন্ডনে অবস্থানরত কানাডা প্রবাসী সাইফুল আমিন ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সরাসরি এই ভিডিওটি পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। তা এখনও সম্ভব হয়নি।

জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পৃথিবীকে বাঁচানোর আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে অভিভূত পেলে। এ কারণে তাকে নিজের প্রকল্পে সংযুক্ত করতে চান।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ এই ফুটবল টুর্নামেন্টে সম্পৃক্ত হবে বলেও আশা প্রকাশ করেন সাইফুল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০