সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ডিএমপির উর্ধ্বতন ৪ কর্মকর্তার বদলি

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পৃথক দুটি অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোছাঃ ফরিদা ইয়াসমিনকে প্রফেশনাল স্টান্ডার্ড এন্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার আ, স, ম মাহাতাব উদ্দিনকে প্রটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার ও প্রটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হামিদা পারভীনকে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান মনিরকে প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930