সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ প্রধান শিক্ষকের ছবি ভাইরাল!

আকাশবার্তা ডেস্ক :

চাঁদপুরের কচুয়ায় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে সহকর্মী এক শিক্ষিকার অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কচুয়া উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর ও তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার অন্তরঙ্গ ও আপত্তিকর একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে।

স্থানীয়া জানান, এক সন্তানের জননী ওই শিক্ষিকা বর্তমানে আলীগঞ্জ পিটিআইতে প্রশিক্ষণে রয়েছেন। শিক্ষক জাহাঙ্গীর বিভিন্ন সময় তাকে ফোন করে ডেকে নিয়ে বিভিন্ন কাজের দায়িত্ব দিলে তিনি তা করে দিতেন। এভাবেই তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে।

তবে ওই শিক্ষিকা বলেন, ‘গত ৬ মে শিক্ষক জাহাঙ্গীর আমাকে মুঠোফোনে হাজীগঞ্জের একটি বাসায় যেতে বলেন। পিটিআই ছুটি হওয়ার পর আমি সেখানে যাই। ওই বাসায় গেলে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি তোলা হয়।’

এদিকে কচুয়া পৌরসভাধীন ধামালুয়া গ্রামের অধিবাসী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তার সঙ্গে আমার কর্মক্ষেত্রে সাধারণ পরিচয় ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।’

তবে ভাইরাল হওয়া ছবি সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930