শুক্রবার ১৯শে জুন, ২০২৬ ইং ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে অপহৃত শিশু মিনহাজ ১৩ ঘন্টা পর উদ্ধার, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে দেড়বছর বয়সী সেই শিশু মিনহাজকে অপহরণের ১৩ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে সদর উপজেলার লাহারকান্দি গ্রামের একটি সুপারি বাগান থেকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করা হয়। শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করে পুলিশি নিরাপত্তায় সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরআগে মধ্যরাতে ওই গ্রামে নিজবাড়িতে বাবা-মায়ের পাশে ঘুমে থাকা অবস্থায় শিশুটিকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দূর্বৃত্তরা।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযানে অপহৃত শিশুটিকে একই গ্রামের একটি বাগান থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী ও মুক্তিপণ দাবিকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

জানা যায়, স্থানীয় এলাহী বক্স বাড়ির নিজঘরে প্রতিদিনের মতো শিশু মিনহাজকে নিয়ে প্রবাস ফেরত মামুন ও তার স্ত্রী কহিনুর ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে মিনহাজের মায়ের ঘুম ভাঙ্গে। ঘরের বাতি জ্বালিয়ে তিনি দেখতে পান দরজা খোলা। তারপর স্বামীকে ডেকে ঘুম ভাঙ্গান। এ সময় দেখেন তাদের পাশে থাকা শিশু সন্তান বিছানায় নেই। শিশু মিনহাজের মায়ের মুঠোফোনটিও নেই। শুরু হয় চিৎকার কান্নাকাটি। আশপাশের মানুষ ছুটে আসেন ওই বাড়িতে। রাতে সবাই মিলে শিশুটিকে খুঁজছিলেন। না পেয়ে রাত ৩টার দিকে থানায় যান বাবা। ভোর ৫টার দিকে ওই মুঠোফোনে শিশুর বাবা পার্শ্ববর্তী একজনের মোবাইল থেকে কল করেন। এ সময় শিশুটিকে ছেড়ে দিতে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

খবর পেয়ে পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। শিশুটির বাবা-মা কান্নাজড়িত কন্ঠে শিশুটিকে ফিরে পাওয়ার আকুতি জানান।

এ সময় পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০