সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

খেলার পর ছবি, এবার ভাইরাল গানের ভিডিও!

স্পোর্টস ডেস্ক :

মহেন্দ্র সিং ধোনি। এবার ভারতীয় ক্রিকেট ভক্তদের আনন্দ দেয়ার জন্য সুন্দর একটি মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। ২০০৭ সালে তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়া।

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলেরও অধিনায়ক ছিলেন তিনি ৷ ভারতীয় ক্রিকেটকে ধোনি এমন এক জায়গায় নিয়ে গেছেন যা সত্যিই ঈর্ষনীয়। এবার সেনা হিসেবে নিজেকে নতুন করে চেনাচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’।

এই মুহূর্তে ভারতীয় দল ক্যারিবিয়ান সফরে আছে। আর ধোনি আছেন ভারতীয় সেনার সঙ্গে কাশ্মীরের পুঞ্চ রেজিমেন্টে। সেখানে সতীর্থ সেনাদের সামনে এক বক্তৃতায় ধোনি নিজের একটা দার্শনিক মত তুলে ধরেছেন।

বলেছেন, একদিন তিনি এন্টারটেইনমেন্ট দিয়েছেন সামনে অন্য কেউ দেবে, আর এর সূত্র ধরেই তিনি ‘ম্যায় পল দো পল কা সায়র হুঁ’ গানটি গেয়েছেন। ধোনির গানের সেই ভিডিও এখন ভাইরাল!

সেনাদের মতো করেই জীবন কাটাচ্ছেন ধোনি। তাকে অতিরিক্ত কোনও সুবিধা দেয়া হবে না বলে আগেই জানিয়েছিলেন সেনাপ্রধান।

অবসরে সহকর্মীদের সঙ্গে তার খেলার ভিডিও ছড়িয়েছে অন্তর্জালে। ওই ভিডিওর পর ভাইরাল হয়েছে জুতা পালিশের ছবি। এবার ভাইরাল হলো তার গানের ভিডিও।

গানের ভিডিওটি দেখুন এখানেই

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930