সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

হাটের পাশে ব্যাংক খোলা রাখার নির্দেশ

অর্থ বাণিজ্য ডেস্ক :

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় কুরবানির পশুর হাটগুলোর কাছাকাছি থাকা ব্যাংকের শাখাগুলোকে ছুটির দিনেও স্বাভাবিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

হাটের সময় প্রচুর ব্যবসায়ীর সমাগম হওয়ায় তাদের লেনদেনের সুবিধার্থে এমন নির্দেশ দেয়া হয়েছে। দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি শাখাগুলোকে সান্ধ্যকালিন সেবা দেয়ারও নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, কুরবানির পশুর হাটগুলোর নিকট দূরত্বেই বিভিন্ন ব্যাংক-শাখা তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে। হাটগুলোর নিকটবর্তী এসব ব্যাংক-শাখা ব্যবহার করে কুরবানির পশু ব্যবসায়ীরা তাদের পশু বিক্রির অর্থ লেনদেনে যাতে ব্যাংকের সহায়তা গ্রহণ করতে পারেন। সে দিকে লক্ষ রেখেই ঘোষিত ছুটির দিনগুলোতে ব্যাংকের সকল ব্যবসা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সেখানে আরও উল্লেখ রয়েছে, আগামী ৯-১১ আগস্ট কুরবানির হাটের নিকটবর্তী ব্যাংক শাখা খোলা রেখে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম এবং সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ পর্যন্ত সান্ধ্যকালীন ব্যাংকিং কার্যক্রম পরিচালনার পরামর্শ দেয়া হয়।

এক্ষেত্রে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা প্রদানেরও পরামর্শ দেয়া হয়েছে।

ব্যাংকের সকল ব্যবসা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে জারিকৃত বিআরপিডি সার্কুলার এবং আইটি সম্পর্কিত ঝুঁকিসমূহ আরও কার্যকর ও ফলপ্রসূভাবে মোকাবিলার জন্য বিআরপিডি সার্কুলার নং০৯/২০১৫ এর মাধ্যমে ইস্যুকৃত গাইডলাইন-এর পরিপালন নিশ্চিত করারও পরামর্শ দেয়া হয়।

ছুটির দিনসমূহে রাত্রিকালীন সময়ে আকস্মিক ভিত্তিতে সুনির্দিষ্ট কর্মকর্তা কর্তৃক শাখা পরিদর্শন করাসহ ছুটির দিনগুলোতেও ব্যাংকের শাখা ও ভল্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930