সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে দুই স্কুলছাত্রকে বখাটেদের ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে সিগারেট খাওয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে জুয়েল (১৪) ও সৌরভ (১৫) নামে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেছে একই এলাকার বখাটে নোমান ও তার অনুসারীরা। বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া বাজারের পাশে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক।

আহত মো. জুয়েল স্থানীয় চরফলকন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও সৌরভ লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে একই ইউনিয়নের ফলকন গ্রামের আবুল কালামের বখাটে ছেলে নোমান লুধুয়া বাজার এলাকায় সিগারেট খেয়ে ধোঁয়া জুয়েল ও সৌরভের মুখের দিকে ছুড়ে দেয়। এতে প্রতিবাদ করেন জুয়েল ও সৌরভ। উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নোমানকে থাপ্পর দেয় জুয়েল। এতে ক্ষিপ্ত হয়ে চলে যায় নোমান। পরে সন্ধ্যায় পরিকল্পিতভাবে লুধুয়া বাজারের পাশে একটি সুপারি বাগানে জুয়েল ও তার বন্ধু সৌরভকে ছুরিকাঘাত ও কুপিয়ে রক্তাক্ত জখম করে নোমান ও তার অনুসারী রেদওয়ান, রাসেল, এমরানসহ কয়েকজন। পরে স্থানীয়রা গুরুত্বর অবস্থায় দুই ছাত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লক্ষ্মীপুর মডেল হাসপাতালে ভর্তি করা হয়।

লক্ষ্মীপুর মডেল হসপিটালের চিকিৎসক ডা. নাসির উদ্দিন বলেন, জুয়েলের ঘাড়ে ও পেটেসহ বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। পেটের সর্বিও বের হয়ে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। অপরাধীদের আটকের চেষ্টা চলছে বলে জানান এ কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930