সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ভিডিও থেকে স্ক্রিনশট নেয়া

আরাফাতের ময়দানে বজ্রসহ বৃষ্টিপাত

আন্তর্জাতিক ডেস্ক :

আজ পবিত্র হজ পালিত হচ্ছে। হজের দ্বিতীয় দিনে আজ আরাফাতের ময়দানে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হলে হাজার হাজার মুসল্লি বৃষ্টি থেকে বাঁচতে দৌঁড়াদৌড়ি শুরু করেন।

bestelectronics

আজ আল্লাহ তায়লার নৈকট্য লাভ ও ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সেখানে প্রচণ্ড গরম ছিল। কিন্তু হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে। তারপর বৃষ্টি শুরু হলে হাজিরা অপ্রস্তুত হয়ে পড়েন।

এর আগে গতকাল হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। গতকাল সারাদিন মিনা শহরের তাঁবুতে অবস্থান করেছেন হজযাত্রীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মিনার পথে রওনা হন লাখো মুসল্লি।

কেউ বাস বা গাড়িতে, আবার কেউ-কেউ পায়ে হেঁটেই তাঁবুর শহর মিনায় পৌঁছান। আগামী কয়েকদিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

চলতি বছর পবিত্র হজ পালন করছেন প্রায় ২৫ লাখ মুসল্লি। ৮ জিলহজ সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফাতের উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করে ১০ জিলহজ আবারও মিনায় ফিরবেন তারা। এরপর জিলহজ মাসের ১১ ও ১২ তারিখে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।

উল্লেখ্য, আর্থিক ও শারীরিকভাবে সক্ষম পুরুষ ও নারীর ওপরই কেবল হজ ফরজ। এ বিষয়ে পবিত্র কুরআনে সুরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তায়লা বলেছেন, আল্লাহর তরফ থেকে সেই সব মানুষের জন্য হজ ফরজ করে দেয়া হয়েছে, যারা তা আদায়ের সামর্থ্য রাখে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930