শুক্রবার ১৯শে জুন, ২০২৬ ইং ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে শ্যামলী বাসের চাকায় পিষ্ট হলো যাত্রীবাহী সিএনজি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে শ্যামলী সার্ভিসের বাসের ধাক্কায় একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গেছে। এতে সিএনজি চালকসহ অন্তত ৬ জন আহত হন। রোববার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন, উপজেলার বটতলী গ্রামের কালামুন্সির ছেলে মো. রনি (সিএনজি চালক), একই গ্রামের ওবায়দুল হক কাঞ্চনের স্ত্রী ফাতেমা বেগম, মো. পারভেজ ও রতনেরখিল গ্রামের অলি উল্যাহর ছেলে আক্তার হোসেনসহ ৬ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে ব্রেকফেল হয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা কয়েকটি সিএনজিকে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে দুমড়ে মুচড়ে যায় একটি সিএনজি অটোরিকশা। পরে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রীণ লাইফ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই খোকন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্যামলী সার্ভিসের যাত্রীবাহী বাসটির ব্রেকফেল হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৬ জন গুরুতর আহত হন। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০