শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিয়ের পিঁড়িতে বসলেন পড়শী!

বিনোদন ডেস্ক :

পড়শি বউ সেজে বসে আছেন। তার পাশে বর জুয়েল মোর্শেদ। একজন চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আর অন্যজন সুরকার ও সংগীত পরিচালক। ফেসবুকে এই ছবি দেখে অনেকেই অবাক হয়েছেন। ব্যাপার কী!

না, বাস্তবের কোনো ঘটনা নয়, বিয়ের সেজে পড়শি ও জুয়েল নিজেদের নতুন একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। গানের শিরোনাম ‘মন ভুইলা’। গানটি গেয়েছেন পড়শী ও জুয়েল মোর্শেদ। আর এই মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য বিয়ের আয়োজন করতে হয়েছে। পড়শি এখানে গ্রাম বা মফস্বলের বউ সেজেছেন।

বউ সেজে নিজেকে কেমন লেগেছে? পড়শি বললেন, ‘বিয়ের সাজে নিজেকে সাজাতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আর বউ সেজে শুটিং করা, বাপরে! মোটেও সহজ কাজ না।’

‘মন ভুইলা’ গানের কথা লিখেছেন, সুর ও সংগীতায়োজন করেছেন তানজিব সারোয়ার। গানটির মিউজিক ভিডিও তৈরি হচ্ছে পহেলা বৈশাখের জন্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১