বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
ফাইল ছবি।

রাস্তায় ফেলে প্রতিবাদ, ২০ ট্রাক চামড়া মাটিচাপা

অর্থ বাণিজ্য ডেস্ক :

নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ ট্রাক চামড়া ময়লার সঙ্গে সংগ্রহ করে ভাগাড়ে পুঁতে ফেলেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। কোরবানি দেওয়া ব্যক্তি ও বিভিন্ন মাদ্রাসা এসব চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে দিয়েছিল।

একটি মাদ্রাসার কর্তৃপক্ষ এতিম শিক্ষার্থীদের সাহায্যে সংগ্রহ করা চামড়া ঈদের দিন বিকেল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও বিক্রি করতে না পেরে নগরীর আম্বরখানায় রাস্তায় ফেলে প্রতিবাদ জানায়। পরে চামড়াগুলো ময়লার সঙ্গে তুলে নেয় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।

সবাই এ রকম প্রতিবাদ না জানালেও অবিক্রিত চামড়া নিয়ে সিলেট জেলার বেশির ভাগ এলাকাতেই মানুষ বিপাকে পড়েন। মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন মোড়ে চামড়ার স্তূপ চোখে পড়ে। পরে সেগুলো ভাগাড়ে নিয়ে যায় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এসব জানানো হয়েছে।

সিসিকের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান বলেন, নগরী থেকে প্রায় ২০ ট্রাক চামড়া ডাম্পিং করা হয়েছে। মঙ্গলবার সকালে বিভিন্ন মোড়ে এসব চামড়া রাখা ছিল। পরে সেগুলো ডাম্পিং করা হয়।

এবার এত চামড়া কেন অবিক্রিত রয়ে গেল তা বোধগম্য নয় বলে জানান হানিফুর রহমান।

দেশে চামড়ার বিশাল বাজার রয়েছে। এ শিল্পের বড় জোগান দেয় কোরবানির পশুর চামড়া। বিগত সময়ে চামড়ার ব্যাপক চাহিদা থাকলেও  কয়েক বছর থেকে তার দাম কমতে থাকে। আর এ বছর চামড়ার ক্রেতাই খুঁজে পাওয়া যায়নি। তবে ভাগ্যের জোরে কেউ বিক্রি করতে পারলেও তা দিয়ে দিতে হয়েছে পানির দামে।

সূত্র : এনটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১