সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে শোক দিবসে আ.লীগের আলোচনা সভা

আকাশবার্তা ডেস্ক :

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার (১৪ আগষ্ট) বিকালে শহরের বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এম আলাউদ্দিন, মিজানুর রহিম, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান, জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।

পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930