সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রথমবার বঙ্গবন্ধুকে স্মরণ করেছে জাতীয় পার্টি

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি।

এ বিষয়ে দলটির চেয়ারম্যান জি এম কাদের এক বাণীতে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দলীয় বৃত্তের মধ্যে সীমাবদ্ধ নন। তার পরিধি গোটা দেশময়।

তিনি আরও বলেন, এদেশের মাটি আর মানুষের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপ্তি। তিনি গোটা জাতির জনক। তার ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনের আদর্শ ধারণ করে- ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে এই হোক এবারের জাতীয় দিবসের অঙ্গীকার।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে।

এর আগে, বাঙালির ইতিহাসের নৃশংসতম দিন ১৯৭৫ সালের ১৫ই আগস্টকে নানা আয়োজনে স্মরণ করে আওয়ামী লীগ এবং সমমনা কয়েকটি দল।

কিন্তু দেশের বড় রাজনৈতিক দল বিএনপি কোনো দিন এই দিবসটি স্মরণ করেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930