শুক্রবার ১৯শে জুন, ২০২৬ ইং ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ঈদের পর একদিনে সড়কে ঝরল ২৩ প্রাণ

আকাশবার্তা ডেস্ক :

কুরবানির ঈদের পর সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

এরমধ্যে ফেনীতে আটজন, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিনজন, ফরিদপুরের ভাঙ্গায় তিনজন, সিরাজগঞ্জে তিনজন, ময়মনসিংহে দুইজন এবং যশোর, গোপালগঞ্জ, ব‌রিশাল, টাঙ্গাইলে একজন করে মোট চারজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

ফেনী : ঢাকা থেকে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে আটজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ফেনীর ছাগলনাইয়ার শাহাদাত ও ঢাকার বিক্রমপুরের সুজন মিয়া।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের আচমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ৩২ যাত্রী কমবেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে তুহিন পরিবহনের একটি বাসের সঙ্গে অপর একটি লোকাল বাসের সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-লোকাল বাসের চালক জেলার নগরকান্দা উপজেলার রওশন ফকির (৩৫), যাত্রী রাজবাড়ী সদরের মীরা কুণ্ডু (৬০)। অপরজনের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়িতে চার বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর আড়াটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর : ট্রেনে কাটা পড়ে রিজিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) যশোর স্টেশনে ভোর ৪টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামের হাজী তোফাজ্জলের স্ত্রী।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর এলাকায় প্রাইভারকারের ধাক্কায় তুহিন মোল্লা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাখি বেগম (২৫)। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুর ও গফরগাঁওয়ের পাগলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।বুধবার (১৪ আগষ্ট) সকালে ফুলপুর উপজেলার ইমাদপুর বড় মসজিদ সংলগ্ন স্থানে এবং ওইদিন বিকেল পৌনে ৫টার দিকে পাগলার বামনখালী গ্রামে গফরগাঁও-টোক সড়কের অপর দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতেরা হলেন- আবুল হোসেন (৫২) ও রিমি আক্তার (৪)।

ব‌রিশাল : ব‌রিশালের বাবুগঞ্জ উপজেলায় বা‌সচাপায় অজ্ঞাতপরিচয় মোটরসাইকেলের (৩০) এক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর (৩২) এক আরোহী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) দিবাকর চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পিকআপ ভ্যানচাপায় ইসতিয়াক আহমদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমির হোসেন জানান, সকালে মোটরসাইকেলে করে সখীপুর থেকে নলুয়া যাচ্ছিল ইসতিয়াক। পথে বোয়ালী উত্তরপাড়ায় এলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০