শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে ২৫৮টি স্কুল-মাদ্রাসায় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করছে শিক্ষার্থীরা।

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে উৎসব মুখর পরিবেশে ১৭৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮৫টি দাখিল মাদ্রাসায় একযোগে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সরকারের উদ্যোগে স্কুল প্রশাসনকে সহায়তা করতে ৮টি পদে প্রতিনিধি নির্বাচিত করবে বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ভোটাররা।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সারাদেশে একযোগে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুরে ৫টি স্কুল এন্ড কলেজ বাদে বাকী ১৭৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৮৫টি দাখিল মাদ্রাসায় নির্বাচন হচ্ছে। জাতীয় নির্বাচনের ন্যায় এ নির্বাচনেও একজন নির্বাচন কমিশনার, দুইজন সহকারী নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রার্থী, বিদ্যালয় আঙ্গিনায় নির্বাচনী প্রচারণা পোষ্টার, ব্যালট বাক্সসহ যাবতীয় আয়োজন রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালে পরীক্ষামূলক ভাবে সরকার স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এটি তৃতীয়বারের মত অনুষ্ঠিত নির্বাচন। শিক্ষার পরিবেশ, বৃক্ষরোপন, বাগান তৈরী, পানি সম্পদ ব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্চন্নতা পরিবেশ, শৌচাগার পরিচ্চন্নতা, জাতীয় দিবস পালন, অভ্যর্থনাসহ ৮টি বিষয়ে বিদ্যালয় প্রশাসনকে সহায়তা করবে নির্বাচিত এই স্টুডেন্ট ক্যাবিনেটের নেতারা।

নির্বাচন মনিটরিং করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

সকালে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী ভোটাররা উৎসব মুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করছে। শিক্ষার্থীদের মধ্য থেকে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করতে দেখা যায়। এ বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ১৬৮৩ জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিনকে নির্বাচনী সার্বিক কার্যক্রম মনিটরিং করতে দেখা যায়। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য এম সামছুল ইসলাম ও আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১