সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নাসিরপুরে জঙ্গি অভিযান শেষ, ৭ থেকে ৮জন নিহত

আকাশবার্তা ডেস্ক :

মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় ৭ থেকে ৮টি লাশ রয়েছে।ওই জঙ্গি আস্তানাটিতে গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা শেষে বিকেলে সিটিটিসি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল বলেন, মৌলভীবাজার পুলিশ ফতেপুর আস্তানা ঘেরাও করে রাখে। গত বুধবার পৌছায়। আমার সাথে সোয়াট ও বোম্ব ডিজপোজালের ডিসি উপস্থিত হয়েছে। গতকাল সোয়াট আসার পরে অভিযানের গুরুত্ব ও যে ধরনের বিস্ফোরকের ভান্ডার সেটি বিবেচনা করেই সিদ্ধান্ত গৃহিত হয়।

টেকটিকাল অপারেশন সোয়াট টিম করবে। এপিবিএন, কাউন্টার টেররিজমের অন্যান্যরা সাপোর্টিভ জায়গায় কাজ করবে। ১২টা বিস্ফোরন ঘটানো হয়। সোয়াটের বিকেলের অভিযানের আগে মাইকের সাহায্যে আ্মসমর্পনের জন্য বারবার অনুরোধ জানায়। আশেপাশের মানুষ শুনেছেন।তারা ওই সময়টাতেই প্রচণ্ড বিস্ফোরন শুরু হয়।

এর আগে, রাতের বিরতি ও ভোর থেকে প্রবল ঝড়-বৃষ্টির কারণে বেশ কয়েক ঘণ্টা থমকে থাকার পর নাসিরপুর এলাকার জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরু করে। অভিযানে দুই দফায় টানা গুলির শব্দ শোনা যায়। একবার বিকট বিস্ফোরণের শব্দও শুনা গেছে। অভিযানে সিটিটিসির সদস্যরা ড্রোন ব্যবহার করে বলেও জানা গেছে। অভিযান শুরুর এক ঘণ্টার মধ্যে অন্তত তিনশ রাউন্ড গুলি চালানো হয়।স্থানীয়রা জানিয়েছেন, পৌর শহরের বড়হাট এলাকায় অন্য জঙ্গি আস্তানার দিক থেকেও সকালে কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং শহর থেকে ২০ কিলোমিটার দূরে খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নাসিরপুর গ্রামের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুই জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শহরে মাইকিং করে দেওয়া হচ্ছে এ ঘোষণা। একইসঙ্গে সবাইকে নিরাপদে থাকতে বলা হচ্ছে।

তথ্যসূত্র : আমার সংবাদ/আকাশবার্তাবিডি.কম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930