সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সোমবার ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

ডেঙ্গুতে এখন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। প্রতিদিন ডেঙ্গুতে মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

গত ২৪ ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও খুলনায় ৬ জনের মৃত্যুও খবর পাওয়া গেছে।

এরমধ্যে শুধু ময়মনসিংহেই মারা গেছেন ২ জন। আর ঢাকা, খুলনা, ফরিদপুর, বরিশালে মারা গেছেন আরও ৪ জন। এ সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬১৫ জন।

সোমবার (১৯ আগস্ট) ভোরে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে ফাতেমা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়। তার স্বামীর নাম আব্দুর রহিম, তিনি নারায়নগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় বসবাস করতেন।

এ নিয়ে স্যারসলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ডে হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

অন্যদিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৪৬) ও রাসেল (৩৫) নামে দুইজন মারা গেছে। আনোয়ার মারা যান গত রোববার মধ্যরাতে। তিনি গতকালই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহে মেডিক্যালে ভর্তি হয়েছিলেন।

তাঁর বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। প্রায় একই সময় ওই হাসপাতালে মারা যান রাসেল। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায়।

এদিকে একইদিন সকালে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে মিজানুর রহমান (৪০) নামে এক সবজি বিক্রেতা ডেঙ্গুতে মারা গেছেন। তার বাড়ি খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামে।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে গত এক মাসে ডেঙ্গুতে খুলনায় পাঁচজনের মৃত্যু হলো।

ফরিদপুরে মসজিদের খাদেম দেলোয়ার হোসেনও (৩৫) সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

তিনি ফরিদপুর সদর উপজেলার গোরডাঙ্গীর চর এলাকায় শেখ সফিউদ্দিনের ছেলে। জেলা শহরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাট মসজিদের খাদেম ছিলেন দেলোয়ার।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার কামদা প্রসাদ সাহা জানান, দোলোয়ার ডেঙ্গু জ্বর নিয়ে গত ১৩ আগস্ট ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল রাত ১০টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আজ (সোমবার) সকাল ১০টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এছাড়াও পটুয়াখালীর সুমাইয়া আক্তার (১৮) নামের এক তরুণী বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে মারা গেছেন। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার মো. ফজলুর রহমানের মেয়ে।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, পটুয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসা ডেঙ্গু রোগী সুমাইয়া আক্তার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে রাজধানীতে ৭শ’ সাতান্ন জন আর বিভিন্ন জেলায় ৮শ’ আটান্ন জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার সাতশো তেত্রিশ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। সারা দেশে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৪,৭৯৭ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930