শুক্রবার ১৯শে জুন, ২০২৬ ইং ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার কাজির দিঘীর পাড় বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আলমগীর হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাঁইছা গ্রামের মৃত বশির উল্যার ছেলে। তিনি রায়পুর পৌর শহরের শাহী হোটেল সংলগ্ন তানহা কম্পিউটারের মালিক।

নিহতের স্বজনরা জানান, আলমগীর সদর উপজেলার মান্দারী বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে পাওনা ৬ লাখ টাকা আনতে যায়। এরপর রাত ৯টা থেকেই আলমগীরের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় রাতেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তার পরিবার। সকালে সদর উপজেলার কাজির দিঘীর পাড় এলাকায় বাজারের পাশে তার মরদেহ পাওয়া যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০