রবিবার ৭ই জুন, ২০২৬ ইং ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

চন্দ্রগঞ্জে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও আত্মার শান্তি কামনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ।

বুধবার বিকালে চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লিঠন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, ইউপি সদস্য মো. সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফা ও খলিলুর রহমান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিঙ্কু, গাজী কামরুল, ফখরুল আলম পারভেজ, সাইফুল ইসলাম বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন মাসুদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সভায় বক্তারা ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে এই হামলায় জড়িতদের দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানান বক্তারা।

আলোচনা শেষে দোয়ার মাহফিল ও মোনাজাতে বঙ্গবন্ধু ও গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০