সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বিপিএল আমাদের জন্য লস প্রজেক্ট : নাফিসা কামাল

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ানস। দুইবারের চ্যাম্পিয়ন দলটিও নাখোশ বিপিএল গভর্নিং কাউন্সিলের উপর। কেন না, গত সাত বছরে এক পয়সা লাভের অংশও পাননি কুমিল্লা ভিক্টোরিয়ানস।

bestelectronics

বিপিএলকে লস প্রজেক্ট উল্লেখ করে আগামী আসরে না খেলারও ইঙ্গিত দেন দলটির কর্ণধার নাফিসা কামাল। তবে এটিও বলেন, লাভের অংশ না পেলেও সমর্থকদের কথা ভেবে দল চালিয়ে যাচ্ছি আমরা।

গতকাল ২১ আগস্ট, বুধবার বিসিবির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ক্ষোভ তুলে ধরেন নাফিসা।‘বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য মোটেই লাভজনক নয়। রীতিমতো ‘লস প্রজেক্ট’। সাত বছর আমরা বিপিএলে খেলে যাচ্ছি। আমরা পুরনো ফ্র্যাঞ্চাইজি। আমি মালিক হিসেবে সবচেয়ে পুরনো। সিলেটের সাথে ছিলাম।’

নাফিসার অভিযোগ করে বলেন, এখন পর্যন্ত ব্রেক ইভেনে আসতে পারিনি। কোন ফ্র্যাঞ্চাইজিই ব্রেক ইভেনে আসতে পারেনি। এটা আমাদের সবার জন্য লস প্রজেক্ট। আমি চিন্তা করছি, আগামী বছর বিপিএলে থাকব কি না। বিপিএলে দলগুলোর কোনও লাভ না হলেও একা বিসিবিই লাভবান হচ্ছে।

এই লাভের অংশ আমাদেরও উল্লেখ করে নাফিসা বলেন, এই অবস্থায় শুধুই লাভবান হচ্ছে বিসিবি। অবশ্যই আমরা তার অংশ হতে চাইব। আমরা অনেক বড় একটি স্টেকহোল্ডার। এখানে পুরোপুরি ওয়ান সাইডেড টুর্নামেন্ট হচ্ছে। আমরা কিছুই পাচ্ছি না, শুধু দিয়েই যাচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930