সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট
ইরানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক :

নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এ কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে পার্সটুডে।

তিনি বলেছেন, ইরান সবসময়ই ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সমরাস্ত্র পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রয়েছে এবং যুদ্ধ সক্ষমতা জোরদার করার লক্ষ্যে নতুন করে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে।

bestelectronics

ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, গতকাল ছিল ইরানের জাতীয় ইতিহাসের জন্য একটি অন্যতম সফল দিন। তবে কী ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে এবং তার পাল্লা ও ধ্বংস ক্ষমতা কেমন- সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছুই বলেননি।

ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল তকিজাদে জানিয়েছেন, শত্রুর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে হামলা করা সম্ভব- ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এ বিষয়টি ইরান কখনও তেমন প্রকাশ করেনি। তার এই বক্তব্যের একদিন পর মেজর জেনারেল হোসেইন সালামি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালেন।

জেনারেল তকিজাদে বলেন, ইরান তার যতটুকু প্রয়োজন ততটুকু পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে, তার চেয়ে বেশি নয়। ইরানের প্রধান শত্রুগুলো ১ হাজার ৮০০ কিলোমিটারের ভেতরে রয়েছে। সেজন্য ইরান এই প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ইরান এখন ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর চেয়ে নিখুঁতভাবে হামলা করার শক্তি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031