শুক্রবার ১৯শে জুন, ২০২৬ ইং ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

চন্দ্রগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর উপর হামলার নৈপথ্যের কারণ চাঁদা ও স্কুলছাত্রী মেয়েকে উত্ত্যক্ত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী জয়দেব নাথের উপর হামলার ঘটনার প্রকৃত রহস্য উম্মোচিত হয়েছে। ঘটনার মূল রহস্য চাঁদা না দেওয়া এবং স্কুলপড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীর উপর রাতের অন্ধকারে বাড়ি যাওয়ার পথে এ হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত আরিফ হোসেনসহ এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর গ্রেপ্তারকৃত আসামিদের স্বাীকারোক্তি এবং মামলার তদন্তে ঘটনার মূল রহস্যের জট খুলতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দেবের উপর হামলায় জড়িত সবাই কথিত ছাত্রলীগ কর্মী। তারা ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছে। পুলিশ তাদেরকে খুঁজছে।

পুলিশ, মামলার বাদি ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সজিবের নেতৃত্বে চন্দ্রগঞ্জ বাজারের জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি জয়দেব নাথকে অপহরণ চেষ্টায় তার উপর এ হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যরা হলো-শেখপুর গ্রামের রুস্তমের ছেলে শাকিল, মৃত আবু তাহেরের ছেলে মোবারক, মোঃ সেলিমের ছেলে কাউছার, খোরশেদ আলমের ছেলে আরিফ হোসেন, আবু তাহের ডাক্তারের ছেলে সবুজ ও মান্দারী ইউপির জামিরতলী গ্রামের নুর আলম প্রকাশ সুজন। এর মধ্যে আরিফ হোসেন ও নুর আলম প্রকাশ সুজনকে গ্রেপ্তারের পর তারা ঘটনার সাথে জড়িত অন্যান্যদের নাম উল্লেখ করে স্বীকারোক্তি দেয়।

মামলার বাদি ও ঘটনার ভিকটিম জয়দেব নাথ জানান, শেখপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সজিব কয়েকমাস আগে মটরসাইকেল সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়। পরে তার চিকিৎসার জন্য জুয়েলার্স ব্যবসায়ী জয়দেবের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করেন। এছাড়া বছরখানেক আগে জয়দেবের মেয়ে ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রী বিদ্যালয়ে যাওয়া আসার পথে সজিব গ্রুপের বখাটেরা তাকে উত্ত্যক্ত করতো। ওই ছাত্রী পরে ঘটনাটি তার মা-বাবাকে জানালে তারা এর প্রতিবাদ করেন। পৃথক এই দুটি ঘটনাকে কেন্দ্র করে সজিবসহ তার অনুসারীরা ক্ষিপ্ত হয়ে জয়দেব নাথকে অপহরণ করে তুলে নেওয়ার চেষ্টায় হামলা চালায়।
ঘটনার মূলহোতা সজিব কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশানের ছোট ভাই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানায়- শেখপুর, রাজাপুর, রশিদপুর, ছোট রশিদপুর ও মাদ্রাসা মার্কেট এলাকায় কলেজ ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম নিশানের ছোট ভাই সজিবের নেতৃত্বে উঠতি বয়সি একদল কিশোর গ্যাং এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ফিটিং বাণিজ্যসহ নানা ধরণের অপরাধ সংগঠিত করছে। তাদের এসব অপরাধের কেউ প্রতিবাদ করলে তাদেরকেও বিভিন্নভাবে হয়রানি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার এসআই মো. মজিবুর রহমান জানান, জুয়েলার্স ব্যবসায়ীর উপর হামলার ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তদন্তে হামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হয়েছে। মামলার তদন্তকারী পুলিশের এই কর্মকর্তা বলেন, খুব শীঘ্রই দোষীদের বিরুদ্ধে আদালতে চার্জসীট প্রতিবেদন দাখিল করা হবে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় ভিকটিম জয়দেব নাথ নিজে বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ ঘটনার রহস্য উম্মোচনে এবং জড়িতদের সনাক্ত করতে মাঠে নামে। আরিফ নামে সন্দেহভাজন একজনকে প্রথমে গ্রেপ্তার করার পর প্রকৃত রহস্য বেরিয়ে আসে। এ পর্যন্ত পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত: গত ২৩ জুলাই রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ বাজারের রানী জুয়েলার্সের মালিক ও জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি জয়দেব নাথ মটর সাইকেলযোগে বাড়িতে রওনা হন। পথিমধ্যে কফিল উদ্দিন কলেজ গেইট পেরিয়ে হোরার বাড়ির দরজা নামকস্থানে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা মুখোশ পরিহিত অজ্ঞাত দুর্বৃত্তরা সুপারি বাগানের ভিতর থেকে বেরিয়ে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় এবং তাকে তুলে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে বাড়ির স্বজনরাসহ মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার একদিন পর অজ্ঞাত ৬/৭জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০