সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সিলেটে বিষ্ফোরণে আহত র‍্যাবের গোয়েন্দাপ্রধানের মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :
সিলেটে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ১২টার পর ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান রাত একটার দিকে এ তথ্য জানান।

গত শনিবার সিলেটে জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। প্রথমে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেখানে কয়েক দফা অস্ত্রোপচার করেন। তাঁর সারা শরীরে স্প্লিন্টার ছিল। মধ্যরাতে তাঁকে ও মেজর আজাদকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাখা হয়। পরদিন রোববার আবুল কালাম আজাদকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলে। সেখান থেকে গত বুধবার তাঁকে ঢাকায় আনা হয়। পরে তাঁকে সিএমএইচের আইসিইউতে রাখা হয়।

গত বৃহস্পতিবার গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর তা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন শুক্রবার ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম, সোয়াট ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। প্রায় ৩০ ঘণ্টা ওই বাড়ি ঘিরে রাখার পর শনিবার সকালে অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল। ওই বাড়িতে আটকে থাকা বিভিন্ন ফ্ল্যাটের ৭৮ জন বাসিন্দাকে উদ্ধার করে তারা। শনিবার সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার পরপরই কাছাকাছি পাঠানপাড়া এলাকায় দুই দফা বিস্ফোরণ ঘটে। এতেই আহত হন আবুল কালাম আজাদ।

 সূত্র : আমার সংবাদ/আকাশবার্তাবিডি.কম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930