সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

কাশ্মীরি মেয়ে খোঁজার তালিকায় শীর্ষে বাঙালিরা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পর দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অনেক নেতার মুখে কাশ্মীরি মেয়ে বিয়ে করার কথা শোনা গেছে।

bestelectronics

এদিকে গুগলে কাশ্মীরি মেয়ে খুঁজতে শুরু করেছে অনেকে। আর এই তালিকায় শীর্ষে আছে পশ্চিমবঙ্গের বাঙালিরাই। খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, ৩৭০ ধারা বাতিলের পরই কাশ্মীর সম্পর্কে ভারতীয়দের ধারণা বদলাচ্ছে। গুগল কাশ্মীরি মেয়ে খোঁজার ধারাও বদলাচ্ছে।

প্রতিবেদনটিতে বলা হয়, গুগলে ‘ম্যারি কাশ্মীরি গার্ল’ লিখে সার্চ দেয়ার ধরন বদলাচ্ছে। এতদিন কাশ্মীরি মেয়ে খোঁজার তালিকায় শীর্ষে ছিল দিল্লি। তবে রাজধানীকে টপকে গেছে পশ্চিমবঙ্গ।

এতে আরও উল্লেখ করা হয়, এই তিন শব্দ লিখে গুগলে সার্চ করায় পশ্চিমবঙ্গের পর দিল্লি দ্বিতীয়, তেলেঙ্গানা তৃতীয়, কর্ণাটক চতুর্থ এবং মহারাষ্ট্র পঞ্চম অবস্থানে আছে।

অন্যদিকে ‘কাশ্মীরি গার্লস’ লিখে গুগলে সবচেয়ে বেশি সার্চ করেছে কেরালা। এই দুই শব্দ লিখে গুগলে সার্চ করার তালিকায় ঝাড়খণ্ড দ্বিতীয় এবং হিমাচল প্রদেশ তৃতীয় স্থানে আছে।

ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের পরপরই গুগলে ‘কাশ্মীরি গার্ল পিক’ লিখে সার্চ করার মাত্র বেড়ে যায়। এছাড়া কাশ্মীর ও লাদাখে জমি কেনার বিষয় জানতে চেয়েও গুগলে সার্চ করেছেন অনেকেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930