শুক্রবার ১৯শে জুন, ২০২৬ ইং ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন
গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যরা

সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল আল্লাহর দলের সদস্যরা : র‌্যাব

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীতে জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ বা ‘আল্লাহর সরকার’ এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

bestelectronics

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব ১-এর একটি দল আভিযান চালিয়ে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা জঙ্গিরা হলেন- সিরাজুল ইসলাম সেহেরুল মৃধা (৩৮), মনিরুজ্জামান মনির (৪০), এসএম হাফিজুর রহমান সাগর (৪৫) ও মোঃ শফিউল মোযনাবীন তুরিন (২৭)।

আজ বুধবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান, র‌্যাব ১-এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাসেম।এ সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃত জঙ্গিদের থেকে তিনটি পেনড্রাইভ, ১২টি মোবাইল ফোন, সংগঠনের লিফলেট, দাওয়াতপত্র ও আয়-ব্যয়ের হিসাব সম্বলীত টালি খাতা উদ্ধার করেছে র‌্যাব।সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সংগঠনটি গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী নয়। তাদের মূল লক্ষ্য অনুকূল পরিবেশে দেশের মধ্যে ব্যাপক নাশকতায় লিপ্ত হয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা।

এর আগে গত ১৮ আগস্ট রাজধানীর হাতিরঝিল এলাকা হতে আল্লাহর দল এর সংগঠনের ভারপ্রাপ্ত আমিরসহ  চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।এমকে

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০