সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কুমিল্লার কোটবাড়ীতে ১৪৪ ধারা, অভিযান শুরু

আকাশবার্তা ডেস্ক :

কুমিল্লার কোটবাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে তিন দিন ধরে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু করেছে সোয়াট টিমের সদস্যরা। শুক্রবার সকাল ১১টার দিকে এ অভিযান শুরু হয়। গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, জননিরাপত্তার স্বার্থে শুক্রবার সকাল থেকে কোটবাড়ীর দক্ষিণ বাগমারার ওই এলাকায় দুই বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বন্ধ রাখা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিন তলা ওই বাড়িতে এক বা একাধিক জঙ্গি অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক রয়েছে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। কুমিল্লা পুলিশ, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও র‌্যাব সদস্যরা বুধবার দুপুর থেকে ওই বাড়ি ঘিরে রেখেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে তাদের সঙ্গে যোগ দিয়েছেন সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সফিকুর রহমান জানান, সোয়াটের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন স্ট্রাইক আউট’। অভিযান শেষে সাংবাদিকদের বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আবিদ হোসেন।

সকাল থেকেই পুরো এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোটবাড়ি থেকে বার্ড পর্যন্ত সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের আগের দিন বুধবার শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই এই জঙ্গি আস্তানার খবর আসে। ওই সময় মৌলভীবাজারেও দুটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছিল পুলিশ। যার একটিতে বৃহস্পতিবার বিকালে অভিযান শেষ করে সোয়াট সদস্যরা।

মৌলভীবাজারের নাসিরপুরের ওই বাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে নিহত সাত থেকে আটজনের ছিন্নভিন্ন লাশ পাওয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 সূত্র : আমার সংবাদ/আকাশবার্তাবিডি.কম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930