সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কোরআন শরীফ নিয়ে মহাকাশে

আকাশবার্তা ডেস্ক :

পবিত্র কোরআন শরীফ সাথে নিয়ে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন হাজা আল-মানসুরি নামে এক মুসলিম নভোচারী। তিনিই প্রথম আরব্য যুবক যিনি মহাকাশ ভ্রমণে যাচ্ছেন।

জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৮ দিনের মহাকাশ সফরে তিনি ১০ কেজি পণ্য বহন করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ নভোচারী হাজা আল-মানসুরি এ ভ্রমণে নিজের প্রয়োজনীয় জিনিসের সঙ্গে পবিত্র কোরআন শরীফ সাথে নেবেন।

তার সঙ্গে আরো থাকবে- পারিবারিক ছবি, খাঁটি সিল্কে বোনা সংযুক্ত আরব আমিরাতের পতাকা এবং ‘কিস্সাতি’ (আমার গল্প) নামক একটি গ্রন্থ।

মার্কিন মহাকাশ সংস্থা (নাসা) জানিয়েছে, মহাকাশযান Soyuz MC-15 এর মাধ্যমে এ সফর শুরু হবে।

সহযাত্রীদের সঙ্গে হাজা আল-মানসুরি। ছবি : সংগৃহীত

সহযাত্রীদের সঙ্গে হাজা আল-মানসুরি-ছবি সংগৃহীতএ সফরে থাকবে তিনজন নভোচারী। হাজা আল-মানসুরির সফর সঙ্গী হিসেবে থাকছেন নভোচারী জেসিকা মেয়ার ও রাশিয়ান কমান্ডার ওলেগ স্ক্রিপোচকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930