সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দেশের সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো, প্রদর্শন এবং সংরক্ষণ করতে হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এমন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট বলেছে, আগামী দুই মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি টানানোর পরে এ ব্যাপারে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আইন মন্ত্রণালয়, হাইকোর্টের রেজিস্ট্রার, অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আজ সকালে এফ আর এম নাজমুল আহাসান ও কেএম কমরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী সুবিরনন্দি দাসের করা এক রিটের আদেশে এমন নির্দেশনা দেয়া হয়।

গত ২১ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930