মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘সাপলুডু’ মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক :

আসছে ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘সাপলুডু’। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমায় জুটি বেঁধেছেন সুদর্শন নায়ক আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম। ছবির ফার্স্ট লুক ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকমহলে সিনেমাটি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়।

bestelectronics

গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এমন প্রশ্ন ছিল অনেকের মনেই। কারণ গেল কয়েক মাস ধরেই সিনেমাটির বেশ প্রচারণা চলছে অনলাইনে।

সিনেমাটি মুক্তিকে উপলক্ষ্য করে আগামী ১ সেপ্টেম্বর বিকেলে তেজগাঁওয়ের একটি স্টুডিওতে ‘সাপলুডু’র গানগুলোর অ্যালবাম প্রকাশ করা হবে। ‘সাপলুডু’র প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, আরটিভি বাংলা চলচ্চিত্রের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে।

এটি ভালো গল্পের চলচ্চিত্র, একঝাক গুণী তারকা শিল্পী অভিনয় করেছেন। তারা সবাই দর্শকনন্দিত। ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে চলচ্চিত্রটি। ‘সাপলুডু’র মধ্যে দিয়ে দর্শক আবারও হলমুখী হবে বলে আমি বিশ্বাস করি।

গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয়েছে ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে।

‘সাপলুডু’ সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সালাউদ্দিন লাভলু, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০