সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাচ্ছেন আছাদুজ্জামান মিয়া

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হচ্ছে। এ লক্ষ্যেই তাকে ১৪ আগস্ট এক মাসের জন্য ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। ১৩ আগস্ট অবসরে যাওয়ার কথা ছিল আছাদুজ্জামান মিয়ার।

ডিএমপি কমিশনার হিসেবে দীর্ঘ পৌনে চার বছর যে কর্মদক্ষতার পরিচয় তিনি দিয়েছেন, এই নিয়োগের মাধ্যমে তারই মূল্যায়ন করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্র জানায়। জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আমি বিষয়টি পজেটিভ-নেগেটিভ কিছুই বলব না। যেহেতু এখনও এ সংক্রান্ত দাফতরিক কোনো পত্র পাইনি। আর অফিসিয়াল পত্র না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি জাতীয় নিরাপত্তা কমিটি পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২২ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়। প্রধানমন্ত্রীকে আহ্বায়ক করে ২৯ সদস্যবিশিষ্ট এ কমিটির সচিব হিসেবে একটি পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানা যায়। ওই সচিব পদেই আছাদুজ্জামান মিয়াকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত প্রজ্ঞাপনে কমিটিকে সাচিবিক সহায়তা প্রদানের কথা উল্লেখ করা আছে।

কমিটির কার্যপরিধি হবে- দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষাসংক্রান্ত যাবতীয় সমস্যাবলী ও কার্যক্রম পুনরীক্ষণ, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত পরিস্থিতির মূল্যায়ন ও পুনরীক্ষণ, দেশের নিরাপত্তাসংক্রান্ত বিষয়াদির ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে মন্ত্রিসভার জন্য সুপারিশ প্রদান।এ ছাড়া বিআরটিএ’র চেয়ারম্যান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ অথবা বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান পদেও আছাদুজ্জামান মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের কথা শোনা যাচ্ছে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার রয়েছে দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি ১৯৮৫ সালে সিভিল সার্ভিস ক্যাডারে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

সূত্র : যুগান্তর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930