মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ

তথ্য প্রযুক্তি ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ২৬ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় স্থানীয় ক্যামব্রিজ সিটি কলেজ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সরকার অনুমোদিত যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের রেজিষ্ট্রেশনভূক্ত মাল্টিমিডিয়া আই.টি ইনষ্টিটিউট শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ ও এই সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিষ্ঠানের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সনদ বিতরণের এই সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

ইনষ্টিটিউটের প্রশিক্ষক আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ক্যামব্রিজ সিটি কলেজের পরিচালক এনামুল হক রতন, বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আকবর ও আল-বাশার একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মহিউদ্দিন প্রমুখ।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে অতিথিবৃন্দ সার্টিফিকেট বিতরণ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০