রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চন্দ্রগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ রোডের কুরি বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকসহ আরো ৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত সাদ্দাম (২৫) পশ্চিম লতিফপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের কুরি বাড়ির দরজা এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এএসআই মো. মোনায়েম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে সাদ্দাম হোসেনকে ধরে ফেলে পুলিশ। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ইয়াবাসহ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০