মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

এবার রওশনকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকারকে চিঠি

আকাশবার্তা ডেস্ক :

এবার দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি পাঠিয়েছে জাতীয় পার্টি (জাপা)। তবে স্পিকার দেশের বাইরে থাকায় তিনি নিজে চিঠি গ্রহণ করতে পারেননি।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে স্পিকার দফতরে এই চিঠি পৌঁছে দেন দলটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান স্পষ্ট করবেন রওশন এরশাদ।

এর আগে, গতকাল দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বিরোধী দলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেয় জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে ৫ সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল স্পিকারের দফতরে চিঠি পৌঁছে দেয়।

প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রেসিডেন্ট ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ গত ১৪ জানুয়ারি মারা গেছেন। এর আগে তিনি তার অবর্তমানে পার্টির চেয়ারম্যান হিসেবে ভাই জিএম কাদের দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তবে বিরোধী দলীয় নেতা কে হবেন এর কোনও সুরাহা করে যাননি।

জিএম কাদেরের চেয়ারম্যান হওয়ার বিষয়টি এরশাদ আগে জানিয়ে গেলেও রওশনপন্থীরা সেটা মেনে নিতে রাজি হননি। ফলে এরশাদের মৃত্যুর পরপরই দলটির প্রেসিডেন্ট ও সংসদের বিরোধী দলীয় নেতা মনোনয়ন নিয়ে জিএম কাদের ও রওশনপন্থীদের মধ্যে টানাটানি শুরু হয়। দেওয়া হয় বিবৃতি, পাল্টা বিবৃতি।

অবশ্য জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে মেনে নিতে রওশনপন্থীরা কিছুটা নমনীয় হলেও তাকে বিরোধী দলীয় নেতা হিসেবে চান না।

তাদের দাবি, রওশনই হবেন বিরোধী দলীয় নেতা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০