সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটি আট মাসের অন্তঃসত্ত্বা

আকাশবার্তা ডেস্ক :

যশোরের মণিরামপুরে ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১ বছরের সেই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। বুধবার হঠাৎ অসুস্থ হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী কর্মকর্তা কিবরিয়া শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। 

যশোর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক নিলুফার ইয়াসমিন জানান, অন্তঃসত্ত্বা মেয়েটি এখনও শিশু। এ কারণে তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। এজন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিন্তু অর্থের অভাবে স্বজনরা তাকে নিয়ে যেতে পারছে না। আগামী ১৭ অক্টোবর ডেলিভারির ডেট রয়েছে। এর আগেও হতে পারে। কবে মেয়েটির বয়স কম হওয়ার কারণে স্বাভাবিকভাবে সন্তান প্রসব হওয়ার সম্ভবনা খুবই কম।  

ওই শিশুর স্বজনরা জানান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপজেলার সহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করে কিবরিয়া মণিরামপুরে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তার বাড়িতে কাজের মেয়ে হিসেবে ওই শিশুটি থাকত। চলতি বছরের শুরু থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে দিনের পর দিন ধর্ষণ করেন কিবরিয়া। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে মেয়েটির স্বজনরা আইনের আশ্রয় নেন। তখন পুলিশ কিবরিয়াকে গ্রেপ্তার করে।

বর্তমানে কিবরিয়া কারাগারে আছেন। আর মামলাটি বিচারাধীন।এদিকে মামলা বিচারাধীন থাকায় শিশুটির গর্ভপাত ঘটানো যায়নি বলে জানিয়েছে তার পরিবার। ফলে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে ভুক্তভোগী শিশুটি। 

স্বজনরাও রয়েছেন খুব চিন্তায়। একদিকে অর্থের অভাব, অন্যদিকে অনাগত শিশুর বাবার পরিচয় আর সমাজের তিরষ্কার শান্তি কেড়ে নিয়েছে পরিবারটির।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930