রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কান্না থামাতে শিশুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

জয়পুরহাট সদর উপজেলার একটি ডোবা থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার ভাদসা ইউনিয়নের কোচনাপুর গ্রামের অদূরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম সিয়াম হোসেন। সে নওগাঁর বদলগাছী উপজেলার জগদিশপুর গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাসিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  তিনি জয়পুরহাট সদর উপজেলার ভগবানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রায়হান হোসেন জানান, গতকাল বুধবার শিশু সিয়াম খেলার জন্য বাড়ির বাইরে গিয়ে আর বাড়ি ফিরেনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার  কৃষকরা কোচনাপুর মাঠের ধারে একটি ডোবাতে কৃষি কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে শিশুটির স্বজনরা এসে মরদেহটি সিয়ামের বলে শনাক্ত করেন

ওসি আরও জানান, আটককৃত নাছিম সিয়ামের বড় চাচার একটি পোল্ট্রি সেডে ছয় মাস ধরে কাজ করছে। প্রায়ই তারা দুইজন খেলাধুলা করে।গতকাল বুধবার পোল্ট্রি সেডের পাশে এসে সিয়াম কাঁদছিল। ধমক দিয়েও তার কান্না থামানোর চেষ্টা করলে সে না থেমে আরও জোরে কাঁদতে থাকে। এ সময় নাসিম শিশুটির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই শিশু সিয়াম মারা যায়। হত্যার পর মরদেহটি ডোবাতে ফেলে রেখে পালিয়ে যায় নাসিম।

এ ব্যাপারে সদর থানায় সিয়ামের বাবা ইউসুফ হোসেন একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।জেবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০